বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. রিফাতুল ইসলাম (৩৩) নামে গোপালগঞ্জ শিক্ষা অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া-কালনা-ঢাকা মহাসড়কের কালনা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রিফাতুল লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা রিফাতুলের মামা উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ (৫৩) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি পালন শেষে রিফাতুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লোহাগড়ার দিকে আসছিলেন। পথে লোহাগড়া উপজেলার কালনা মাদ্রাসার কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতুলকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত আজাদ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে