
নওগাঁর বদলগাছী ওএমএস কার্ডধারী আ.লীগের লোকদের কাছ থেকে টাকা, স্বাক্ষর নিয়ে চাল না দেওয়া নির্দেশ দেওয়া উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
আনোয়ার হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির (ওএমএস) ডিলার।
১৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মিঠাপুর বাজারে দলীয় নেতা-কর্মীর উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ভাতাভোগীর কাছ থেকে টাকা, সই নিয়ে চাল দেবেন না, চাল চাইলে মার দেবেন সাথে গালিগালাজ করবেন।’
তাঁর এই বক্তব্যের একটি অডিও ক্লিপ গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে উপজেলা বিএনপি তাঁকে সাময়িক অব্যাহতি দেয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় তাঁকে সাময়িকভাবে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’
তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য জানা যায়নি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে