
নওগাঁর ধামইরহাটে ছয়টি ভারতীয় মহিষসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জোতমাহমুদপুর গ্রামের রাশেদুল ইসলাম (২৬), জহুরুল ইসলাম (৪০) এবং শাহপুর এলাকার হুমায়ুন কবির (৩৮) ও তরিকুল ইসলাম (৩৫)।
বিজিবি জানায়, সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির সীমান্ত পিলার ২৬৩/৪ হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিহারীনগর এলাকায় অভিযানের সময় ছয় মহিষসহ চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ইঞ্জিনচালিত ভটভটি ও মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক গবাদিপশু ও পণ্যের মূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা হবে। গবাদিপশুসহ ওই যুবকদের ধামইরহাট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘বিজিবি সম্ভবত সংবাদ সম্মেলনের জন্য আটককৃতদের ক্যাম্পে নিয়ে গেছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে