
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, সব মিলিয়ে প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতেরা।
মঙ্গলবার ভোরের দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার বাড়ির মালিক আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি।
হামিদ বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল হঠাৎ বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে পরিবারের সদস্যদের মারধর করে, পরে অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ও ঘর তছনছ করে ৮০ হাজার টাকা, প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার, একটি ডিসকভার মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
আব্দুল হামিদ আরও বলেন, ‘ডাকাতেরা অত্যন্ত সংগঠিত ছিল। তারা চিৎকার করতে বাধা দেয় এবং সবাইকে ভয়ভীতি দেখায়। এ সময় আমার স্ত্রী ও সন্তানেরা আতঙ্কে অজ্ঞান হয়ে যায়।’
এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা।
ওসি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে