
ময়মনসিংহের গৌরীপুরে রেললাইন থেকে লামিয়া আক্তার মিম (২১) নামের এক তরুণীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার গজন্দর গ্রামে এ ঘটনা ঘটে। তরুণীর পরিবারের দাবি, রাকিব (৩০) নামের এক যুবককে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন লামিয়া। কিন্তু সে বিয়ে মানেনি রাকিবের পরিবার। রাকিবও যোগাযোগ বন্ধ করে দেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে লামিয়া আত্মহত্যা করেছে বলে তাঁরা মনে করছেন।
নিহত লামিয়া উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। তিনি গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে রাকিব গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে।
লামিয়ার বড় বোন সামান্তা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরের ১৬ সেপ্টেম্বর রাকিব ও লামিয়া গোপনে সুলতান কাজির কাছে বিয়ে করে। সম্প্রতি লামিয়ার বিয়ের জন্য আমরা পাত্র দেখতে চাইলে, সে গোপন বিয়ের কথা আমাদের জানায়। বিষয়টি নিয়ে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে রাকিবের বাবা আবুল কাসেম লামিয়াকে মেনে নিতে অস্বীকার করেন। গতকাল রোববার দুপুরে আমার পরিবারের লোকজন রাকিবের বাসায় যায়। রাকিবের বাবা কোনো অবস্থাতেই লামিয়াকে মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। রাকিবের বোন মোবাইল ফোনে লামিয়ার সঙ্গে অনেক খারাপ আচরণ করেন। আমরা রাকিবের ভগ্নিপতি সুমনের সঙ্গেও যোগাযোগ করেছি। কোনো লাভ হয়নি। গত রাত থেকে রাকিব লামিয়ার ফোন রিসিভ করেনি। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে লামিয়া। আজ সকালে ঘুম থেকে উঠে আমার মা দেখেন, লামিয়া তাঁর বিছানায় নেই। আমরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকি। কিছুক্ষণ পর একজন এসে খবর দেয়, একটি মেয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি, লাশটি ছিন্নভিন্ন হয়ে গেছে। কাপড়চোপড় দেখে আমরা লাশ শনাক্ত করেছি।’
এ ব্যাপারে জানতে রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেওয়ার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে এই মৃত্যুর ঘটনায় লামিয়ার পরিবারের সঙ্গে আপস-মীমাংসার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, ‘লোকমুখে খবর পেয়ে আমরা সকাল সাড়ে ৯টায় রেলস্টেশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর গ্রাম থেকে লামিয়া আক্তার মিমের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’
গৌরীপুর রেলজংশনের স্টেশনমাস্টার সফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি গৌরীপুর জংশন থেকে সকাল ৬টা ৪২ মিনিটে শ্যামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। আউটার সিগন্যালের বাইরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণী আত্মহত্যা করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে