
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার সীমান্তঘেঁষা গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য, মাদক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসবের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, জিরা, জিলেট ব্লেড, স্কিন শাইন ক্রিম, গরু ও মাদক। এ ছাড়া কিছু দেশীয় মাছও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ৪১ লাখ টাকার বেশি। গতকাল মঙ্গলবার রাত ও দিবাগত ভোররাতে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের পাঁচটি টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
আজ বিকেলে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রাত সাড়ে ১১টায় হালুয়াঘাটের তেলিখালী বিওপির টহল দল ১১২০/এমপি সীমান্ত পিলার পাগলার মোড় এলাকা থেকে চারটি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। গোবরাকুড়া বিওপির টহল দল সীমান্ত পিলার লক্ষ্মীকুড়া এলাকা থেকে ১৮০ কেজি ভারতীয় জিরা, ২০ হাজার পিস জিলেট ব্লেড ও ৪০০ পিস স্কিন শাইন ক্রিম জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য ৪ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল বারোমারী মিশনরোড এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার বাজারমূল্য ৩৬ হাজার টাকা। গতকাল দিবাগত ভোররাতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল সীমান্ত বারোমারী মিশনরোড এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। এগুলোর বাজারমূল্য ৩৩ লাখ ৯৩ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল দিবাগত ভোররাতে ঝিনাইগাতি উপজেলার হলদীগ্রাম বিওপির টহল দল সমশ্চূড়া এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার বাজারমূল্য ৩৬ হাজার টাকা। এ ছাড়া ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বিওপির টহল দল ভূঁইয়াপাড়া এলাকা থেকে ৪০ কেজি এ দেশীয় মাছ জব্দ করে। এর বাজারমূল্য ৪ হাজার ৮০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিলেন। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে