
জামালপুরের মেলান্দহে গাড়ি থেকে ছিটকে পড়ে মো. বিপুল মিয়া (১৫) নামের এক কিশোরে মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি ওই কিশোরকে তার বন্ধুরা ডাকে নিয়ে গাড়ি থেকে ফেলে হত্যা করেছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোষেরপাড়া খায়েরপাড়া গাড়ি থেকে পড়ে আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।
নিহত কিশোর উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম নাগেরপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। বিপুল মিয়াও মাহিন্দ্রা গাড়ি চালক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় নিহত বিপুল ও তার তিন বন্ধু এবং গাড়িচালক আরিফসহ মাহিন্দ্রা গাড়ি নিয়ে ছবিলাপুর থেকে তেলিপাড়া থেকে যাচ্ছিল। এ সময় খায়েরপাড়া পৌঁছালে গাড়ির ওপর থেকে পড়ে বুকে প্রচণ্ড আঘাত পান। আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহতের চাচা তাঁরা মিয়া বলেন, মাহিন্দ্রা গাড়ি মালিক মাসুদ তিনি বিপুলকে ডেকে নিয়ে যায়। আগে তাঁর গাড়ি চালিয়েছে। কিছুদিন ধরে তার গাড়ি চালায় না। তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার চাই আমরা।’
গাড়ি মালিক মাসুদ বলেন, ‘এ ঘটনায় সম্পর্কে আমার কোনো জানা নেই। আমার ড্রাইভারের সঙ্গে সে গিয়েছিল। হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে বুকে আঘাত পায়। পরে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মমেক হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে