
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ভর্তি হয়েছে ৪১ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
মারা যাওয়া শিশুটি ১১ মাস বয়সী। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। গত শনিবার দিবাগত রাতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
গত ১৭ মার্চ থেকে আজ সোমবার সকাল পর্যন্ত মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ৬৫২ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৩৮ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, যেসব আক্রান্ত শিশুকে দেরিতে হাসপাতালে ভর্তি করা হচ্ছে; মূলত তাদের অবস্থাই খারাপ। রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শিশুরাই মারা যাচ্ছে। তিনি আরও বলেন, আইসিইউ থাকলে মৃত্যুর হারটা আরও কমত। একটি নির্মাণাধীন ভবনের কাজ সম্পন্ন হলে সেখানে পাঁচ শয্যার আইসিইউ চালু করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩০ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৩৯ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে