ময়মনসিংহের মুক্তাগাছায় ডিশ ব্যবসা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে মো. ফাহিম (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রদল নেতা সজীব হাসানসহ তিন নেতা-কর্মী আসামি হয়েছেন। এ ঘটনায় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল হক আরিফ ও সদস্যসচিব আসাদ ফরাজী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন উপজেলার মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব হাসান, কর্মী মো. আবির ও মো. মারুফ। তাঁরা স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তারার ঘনিষ্ঠ বলে দাবি নিহত ফাহিমের বাবা ফরহাদ হোসেনের।
মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল হক আরিফ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে মুক্তাগাছা থানায় নিহত ফাহিমের মা মোছা. রুবি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে