ময়মনসিংহে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেটসংলগ্ন এলাকায় বিবদমান দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সিএনজিচালিত অটোরিকশার চালক রমজান আলী (৪৫) এবং মো.রাশেদ (২৪)। বর্তমানে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল জানান, সম্প্রতি স্থানীয় প্রশাসন নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে জেলখানা গেটসংলগ্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেয়। এরপর সেখানে সিএনজিস্ট্যান্ড বসানো হলে দৈনিক চাঁদা দাবি করে বাধা দেন বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল। এ নিয়ে চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে দুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী চালকদের ওপর হামলা চালিয়ে দুই চালককে রক্তাক্ত জখম করেন।
শহীদুল ইসলাম দুলাল আরও বলেন, নগরীর সিএনজি সেক্টর দুকুলের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চাঁদাবাজি মামলা হলে সম্প্রতি দুকুল জামিনে কারামুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুল বলেন, ‘সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা থেকে জায়গা ভাড়া নিয়ে আমরা স্টেডিয়াম এলাকায় সিএনজিস্ট্যান্ড করেছি। এ নিয়ে চালকদের সঙ্গে চালকদের গন্ডগোল হয়েছে। আমি কারও ওপর হামলা করিনি, বরং আমার ওপর হামলা হয়েছে।’
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শুনেছি দুটি পক্ষের মধ্যে মারধরে একজন আহত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে