
ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৪৯ বোতল মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। আজ (১৫ মে) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদসংলগ্ন পাকা সড়ক থেকে পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
আটকৃতরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ডাসারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (২৭), প্রাণ্নাথপুর এলাকার তানজিমুল মণ্ডল (২৩ এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া পাটিরা এলাকার মো. সাইদুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। চক্রটিকে বড় ধরনের আলামতসহ আটক করতে কয়েক মাস ধরে গোপনে নজরদারি চালানো হয়। এরই অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদসংলগ্ন পাকা সড়কে ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) সাকিব হাসান, এএসআই (নিরস্ত্র) শরিফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় একটি নীল রঙের পিকআপ গাড়িকে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে ৫৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। পরে পিকআপ গাড়িসহ মাদকগুলো জব্দ করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে