ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘নাগরিকের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই শহরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৬ শ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে মাত্র ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, আরও ১৩০০ কোটি টাকার কাজ হবে। এ কাজগুলো শেষ হলে দ্রুতই শহরের চেহারা পাল্টে যাবে।’
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ ল্যাবরেটরি স্কুলে নির্মিত অভিভাবক ছাউনি ও শহীদ মিনারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মো. ইকরামুল হক টিটু বলেন, ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জ-রাস্তাকে প্রশস্ত করা, চলাচলকে নির্বিঘ্ন করা। করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে উন্নয়ন এবং স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়েছে। এরপরও আমরা থেমে ছিলাম না। করোনার বিপর্যয়ে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। উন্নয়নকে গতিশীল রাখার চেষ্টা করে গেছি।’
মেয়র আরও বলেন, ‘শিশুদের উন্নত বিকাশের জন্য ৪০ একর জায়গা বিস্তৃত একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা যায়। আধুনিক সুবিধা সংবলিত এ পার্ক শিশুর শরীর ও মনের বিকাশে ভূমিকা রাখবে।’
এ সময় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে