
জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসলে নেমে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলীর মেয়ে খাদিজা (১০) এবং বাবুলের স্ত্রী রোকশানা (২৫)। এ ঘটনায় বেঁচে ফেরে মারিয়া (১২) নামের এক শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাঁচজন ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যেতে থাকে। দূরে থাকা এক কিশোরী তলিয়ে যেতে দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে লোকজন গিয়ে দেখে মরদেহ পানিতে ভেসে উঠেছে।
স্থানীয়রা বলছেন, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। মৃতদের একজন দিশা। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল।
মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। পাঁচজন একসঙ্গে গোসল করতে নেমেছিল। এর মধ্যে এক শিশু বেঁচে ফিরেছে।
স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী বলেন, ‘দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি চারজনের মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
প্রাণে বেঁচে ফেরা শিশু মারিয়ার মা বলেন, ‘বিকেলে গোসল করতে গিয়েছিল। হঠাৎ করে আমার মেয়ে কান্না করে বাড়িতে আসে। এসে চিৎকার করে বলছে, চারজন ডুবে গেছে। লোকজন নৌকা নিয়ে দ্রুত গিয়ে দেখে লাশ ভেসে উঠেছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে