
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নতুন ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ময়মনসিংহের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন।
এর আগে আগুন লাগায় রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। স্বজনেরা তাঁদের রোগীদের বাইরে বের করে আনার চেষ্টা করেন। রোগীদের সরিয়ে নিতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরাও। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রোগীর স্বজনদের উদ্বিগ্ন অবস্থায় ভবনের বাইরে অবস্থান নিতে দেখা যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

ময়মনসিংহের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। কারণ জানতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বরিশালের বাবুগঞ্জে শিশু রাইসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত জালাল সিকদার ও তাঁর ছেলে সিফাত সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে তাঁদের বাবুগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে সুজন সরকার (৩০) নামে এক সেলুনমালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে তাঁকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের...
৫ ঘণ্টা আগে
নগরীর খালিশপুর নিউমার্কেটের ময়লার স্টেজ পয়েন্ট থেকে কেসিসির গাড়ির তেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন খুলনা সিটি করপোরেশনের গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে স্থানীয়রা আটক করে। পরে কেসিসির কনজারভেন্সি কর্মকর্তার হস্তক্ষেপে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
এসআই বিপ্লব সরকার বলেন, ঘটনার পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ নানা উপায়ে আসামির অবস্থান শনাক্ত ও মামলার তদন্ত শুরু করে। আসামি তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ সব ডিভাইস ফেলে দেন। বারবার তিনি অবস্থান পরিবর্তন করছিলেন। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি....
৮ ঘণ্টা আগে