
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মানুষ মুন্নি আক্তার বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দেওয়ানগঞ্জের রিটার্নিং অফিসার জাহিন হাসান প্রিন্স। তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হয়। এতে ৩৮ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীক নিয়ে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
উপজেলায় পাঁচজন চেয়ারম্যান, ছয়জন নারী ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দেওয়ানগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মুন্নি আক্তার নির্বাচিত হলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে