
ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) তালা ঝুলিয়ে দেওয়ার এক দিন পর অফিস করতে শুরু করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবে কার্যালয়ে গত মার্চের নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের প্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সরেজমিনে মসিক কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র।
মেয়র-কাউন্সিলরদের প্রবেশ ঠেকাতে কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অবস্থান নিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক (ময়মনসিংহ বিভাগ) সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ, উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টিটু, সহসভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মাহাবুবুর রহমান রানা।
এ সময় ওয়াহাব আকন্দ ওয়াহিদ মসিকের প্রধান নির্বাহী ইউসুফ আলীকে মোবাইল ফোনে আশ্বস্ত করে কর্মকর্তা ও কর্মচারীদের অফিস করতে বলেন।
তবে বেলা সোয়া ১১টা পর্যন্ত কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী অফিসে প্রবেশ করলেও খোলা হয়নি কার্যালয়ের বেশির ভাগ কক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী জানান, ভয় ও আতঙ্কে অনেকেই এখনো অফিসে আসেননি। তবে মেয়র ও কাউন্সিলরদের ছাড়া আর কাউকে অফিসে আসতে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিনা ভোটের বিতর্কিত নির্বাচনে জয়ী যেসব জনপ্রতিনিধি কোটাবিরোধী আন্দোলনের সময় সাগর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের অফিস করতে দেওয়া হবে না। তবে কর্মকর্তা ও কর্মচারীদের কাজে কোনো বাধা নেই।
তিনি আরও বলেন, অবিলম্বে শহীদ সাগর হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে