ময়মনসিংহের নান্দাইলে দুই উপকারভোগীর বয়স্ক-বিধবার ভাতার টাকা যাচ্ছে রিনা পণ্ডিত দেবনাথ নামের এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর মোবাইল ফোনের নম্বরে। অভিযোগ উঠেছে দুই বছর ধরে এই টাকা তুলে উপকারভোগীদের না দিয়ে তিনি ভোগ করছেন।
নিজের মোবাইল ফোনে টাকা আসার বিষয়টি স্বীকার করেছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী রিনা।
রিনার মোবাইল ফোনের নম্বরে টাকা ঢোকার বিষয়টি নিশ্চিত করেন নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ের চণ্ডীপাশা ইউনিয়নের মাঠকর্মী মাহাবুব মিয়া। তিনি বলেন, ‘নেত্রী রিনা আমাদের কাছে কাগজপত্র নিয়ে এসে দুজনের ভাতার কার্ড করেছে। উপকারভোগীদের মোবাইল ফোনের নম্বরের জায়গায় নেত্রী নিজের দুটি নম্বর ব্যবহার করেছেন। আমরা তো ভেবেছি এটি উপকারভোগীদের নম্বর। ২০২১ থেকে ওই দুটি নম্বরে টাকা যাচ্ছে।’
রিনা পণ্ডিত দেবনাথ হলেন নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উপকারভোগী দুই নারী হলেন চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বিধবা নারী মোছা. নুরুন্নাহার আক্তার (৩৩) ও একই এলাকার মোছা. রাশিদা বেগম (৬৬)।
জানা গেছে, খামারগাঁও গ্রামের বিধবা নারী নুরুন্নাহারের ভোটার আইডি দিয়ে ২০২১ সালে বিধবা ভাতার কার্ড করেন নেত্রী রিনা। এতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরে দুই বছর ধরে টাকা ঢুকছে। অপরদিকে রাশিদা নামের এক নারীর ভোটার আইডি দিয়ে বয়স্ক ভাতার কার্ড করে রিনা নিজের আরেকটি নম্বরে, এটি দিয়েও দুই বছর ধরে তিনি টাকা তুলছেন বলে অভিযোগ উঠেছে।
বিধবা নুরুন্নাহার বলেন, ‘দুই বছর আগে আমি রিনা নেত্রীর কাছে বিধবা ভাতা কার্ডের জন্য কাগজ দিছিলাম। পরে আমার কাছে টাকা চাইছে দিতে পারিনি। নেত্রী জানাইলো কার্ড হয়নি। কার্ড হলে তো আমার মোবাইল ফোনে টাকা আসতো? ইদানীং শুনছি আমার কার্ড আরও দুই বছর আগে হয়েছে, টাকা যাচ্ছে নেত্রীর মোবাইল ফোনে। আমার ভাতার টাকা ফেরত চাইলেও তিনি দেন না।’
রাশিদার ছেলে সুমন মিয়া বলেন, ‘আমার মায়ের বয়স্ক ভাতার কার্ডের জন্য তাঁর (রিনা) কাছে গিয়েছিলাম। পরে কাগজপত্র নিয়েছে কিন্তু কার্ড আর করে দেয়নি। কয়েক দিন আগে সমাজসেবা অফিসে খোঁজ নিয়ে জানতে পারি মায়ের নামে ভাতার কার্ড হয়েছে। মোবাইল ফোনের নম্বর মিলিয়ে দেখি রিনার নম্বর। দুই বছর ধরে আমার মায়ের ভাতার টাকা খাচ্ছেন তিনি।’
অভিযোগের বিষয়ে রিনা পণ্ডিত দেবনাথ বলেন, ‘ভাই আমরা তো রাজনীতি করি, একসঙ্গেই তো থাকব। একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এরাই (উপকারভোগীরা) আমার লোক।’ উপকারভোগীদের কার্ডে মোবাইল ফোনের নম্বর থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমার নম্বর দিয়ে দিছি টাকাও ওরা নিচ্ছে। বিষয়টি আমি ম্যানেজ করে নিব।’
চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্য মুখলেছুর রহমান মাসুম বলেন, ‘কার্ড তো আমি নির্বাচিত হওয়ার আগে করা হয়েছে। বিষয়টি আমার জানা নেই।’
নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ এইভাবে ভাতাভোগীর টাকা নিতে পারেন না। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে