
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ শ্রাবণ পালের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা সাপটি দেখে ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। পরে সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধারকৃত সাপটি নির্বিষ। সাপটি সুস্থ থাকলে রাতেই (সোমবার দিবাগত রাত) লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
২৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
৪০ মিনিট আগে
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, রেশম উৎপাদনের সঙ্গে জড়িত ১১ হাজার ৫০০ বোসনি আছে। তাঁরা মুক্তিযোদ্ধাদের মতো।
১ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল বা ধর্ম দেখে আসেনি, ত্রাণ বিতরণেও তেমনি কোনো দল-মত দেখা হবে না।
১ ঘণ্টা আগে