
আবেদনের ২০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুযোগ মিলবে। বিআরটিএ অফিসে এখন থেকে কোনো দালালের জায়গা নেই। আজ শনিবার দুপুরে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ. বি. এম. আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুবিধার জন্য আবেদন করার পরই বাড়িতেই পৌঁছে যাবে লাইসেন্স। এক একটি মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ ও ফোন-ফ্যাক্সের দোকান বিআরটিএ অফিস। অনলাইনে আবেদন করার পরই মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়, পরে আবারও খুদেবার্তার মাধ্যমে জানানো হবে লাইসেন্স প্রদানের সময়। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৫-৭ বছর ধরে বিআরটিএ অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি তাঁদের ব্যাপারে সচিব বলেন, অনেক আবেদন হারিয়ে গেছে, আবার আবেদনে ভুল রয়েছে। তাঁদের লাইসেন্স পেতে এখনো অপেক্ষা করতে হবে। আর দ্রুত পেতে হলে আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেন তিনি। পরে তিনি মুজিবনগরের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন—সড়ক জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী শাহীন মিয়াসহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে