
প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। স্বস্তি পেতে কেউ খোঁজেন ঠান্ডা পানি, কেউ আইসক্রিম, কেউ আবার লিচু বা বেলের শরবত। এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মৌসুমি ফল তালের শাঁস। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার পাশে এখন তালশাঁস বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। পথচারীরাও গরমে একটু প্রশান্তি পেতে কিনে নিচ্ছেন এই মৌসুমি ফল।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা কিংবা রাস্তার পাশে সারি সারি তালগাছে ঝুলছে ফল। তালশাঁস খাওয়ার উপযোগী হলেই ব্যবসায়ীরা ছুটে যান গাছের মালিকদের কাছে। পরে তা সংগ্রহ করে বাজারে এনে বিক্রি করছেন।
ব্যবসায়ীরা জানান, তালশাঁস বাজারে আসতে শুরু করেছে। এতে তাঁরা ব্যস্ত সময় পার করছেন। গরমে একটু প্রশান্তি দিতে এই রসালো ফলের জুড়ি নেই।
তালশাঁস খেতে আসা উপজেলার এক বাসিন্দা আবু বক্কর বলেন, ‘তাল একটু শক্ত হয়ে গেলে আর খাওয়ার উপযোগী থাকে না। তাই যখন শাঁস নরম থাকে, তখনই খেতে ভালো লাগে। আমি পরিবারের জন্যও কিনেছি।’
আরেক ক্রেতা মো. আব্দুস ছামাদ বলেন, ‘এখন তালের শাঁসের মৌসুম। খেতেও অনেক সুস্বাদু। পরিবারের সবাই পছন্দ করে। তাই বাড়ির জন্য কিনলাম। তবে দাম একটু বেশি, প্রতি হালি কিনেছি ২০ টাকায়।’
তিনি আরও জানান, ‘পাকা তালের রস দিয়ে নাস্তা বানানো যায়, যেটা খুবই সুস্বাদু।’
তালগাছের মালিক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কিছু গাছ আছে, কিছু নিজেরা খাই, কিছু বিক্রি করি। পাকা তাল দিয়ে পিঠা-পুলি তৈরি করি। তালশাঁসের স্বাদও ভালো, তাই এর কদর আলাদা।’
উপজেলার বামন্দী বাজারের তালশাঁস ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘এখন তালশাঁসের ভালো দাম পাচ্ছি। বাজারেও পর্যাপ্ত শাঁস আছে। গাছপ্রতি কিনি ৪০০ থেকে ৫০০ টাকায়। প্রতি হালি ২০ টাকা এবং প্রতি পিস ৫ টাকায় বিক্রি করি।’
তিনি আরও বলেন, ‘তাল পাড়া খুব কষ্টের। গাছে উঠে জীবনের ঝুঁকি নিয়েই করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে দিনে ৮০০ থেকে ৯০০ টাকা লাভ হয়। প্রায় ৩০ বছর ধরে এই ব্যবসা করছি, ছাড়তে পারিনি। গ্রাম থেকে তাল এনে বাজারে বিক্রি করি। শাঁস শক্ত হয়ে গেলে বিক্রি করা যায় না।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে