
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর-যশোবন্তপুর গ্রামে পানির পাম্প চুরি করে বিক্রির সময় জনতার হাতে ধরা পড়েছে ১৭ বছরের এক কিশোর। আজ মঙ্গলবার সকালে উপজেলার তৌফিক কালিশংকপুর বাজারে মোটরটি বিক্রির সময় ধরা সে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তার মাধা ন্যাড়া করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি পানির মোটর (পাম্প) চুরি হয় চর-যশোবন্তপুর গ্রাম থেকে। আজ সকালে তৌফিক কালিশংকপুর বাজারে ওই মোটর বিক্রি করতে গেলে স্থানীয় লোকদের সন্দেহ হয়। এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন উত্তর দিতে থাকে। পরে খবর পেয়ে মোটরের প্রকৃত মালিক ঘটনাস্থলে পৌঁছান এবং সেটি তাঁর বলে শনাক্ত করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা মোটর চুরির অভিযোগে তৌফিককে গণপিটুনি দেন এবং মাথার চুল কেটে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে মহম্মদপুর থানার এসআই মো. আকাশ বলেন, ‘অভিযুক্ত কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কেউ অভিযোগ দেয়নি। তবে ছেলেটির বাবা-মাকে থানায় খবর দেওয়া হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে