
লালমনিরহাটে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ আটজন আহত হয়েছে। রোববার সকালে লালমনিরহাট শহরের বিজিবি ক্যানটিন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার নিথক সাহেবপাড়া গ্রামের মোহাম্মদ বাবর আলী (৪৫), নুর বানু (৩৮), আয়নাল হক (৭৭), রব্বানী (৪৮), খইমালা (৬০), চায়না বেগম (৪০), কুদ্দুস (৪৫) ও আছিয়া (৪৫)। তাঁরা একই পরিবারের সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা পরিবহন নামে একটি বাস লালমনিরহাট বিজিবি ক্যানটিন মোড়ের চৌরাস্তায় ঘোরাচ্ছিল। এ সময় কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা আট যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গুরুতর তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জিয়াউল হাসান শিপলু জানান, দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, বাসটি জব্দ করে লালমনিরহাট পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে