
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের গবাদিপশু এবং কৃষিপণ্য পরিবহনের গাড়ি প্রবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বাধা দেয়। যাতায়াতে এ হয়রানির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দহগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ওই ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন দহগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাবুদ্দিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির আতাউর রহমান, পাটগ্রাম উপজেলার সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর আমির সোহেল রানা, সাবেক প্রধান শিক্ষক রোজানুর রহমান রেজা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দহগ্রাম ইউনিয়নের ১৮ হাজার বাসিন্দা এখনো স্বাধীনভাবে চলাচল করতে পারেন না। ভারতনিয়ন্ত্রিত চলাচলের একমাত্র সড়ক তিনবিঘা করিডর দিয়ে যাতায়াত করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। করিডর সড়ক দিয়ে ভারী গাড়ি (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান) নিতে দেয় না বিএসএফ। এতে এই এলাকার কৃষকেরা উৎপাদিত কৃষিপণ্য (ধান, ভুট্টা) দেশের মূল ভূখণ্ড পাটগ্রামে নিয়ে যেতে পারেন না। গবাদিপশু (গরু, ছাগল, মহিষ) এই সড়ক দিয়ে দহগ্রামে নিতে দেওয়া হয় না। এখান থেকে (দহগ্রাম) সপ্তাহে ৬০টির বেশি পশু বিক্রির জন্য নিয়ে যেতে দেওয়া হয় না। এতে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা।
সমস্যা সমাধানে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দেওয়ার কথা জানানো হয়। এতে ১১টি দফায় দহগ্রামের বাসিন্দাদের জীবনযাপনে বিভিন্ন সমস্যা উল্লেখ করা হয়েছে বলে বক্তারা জানিয়েছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের জনসাধারণ ভোগান্তিতে পড়েন এটা শুনেছি। দহগ্রামে চলাচলের করিডরের সড়ক-সংক্রান্ত বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যু। স্থানীয়ভাবে আমার তেমন কিছু করার সুযোগ নেই। এটা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে