
কুষ্টিয়ার কুমারখালীতে এক শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেন স্বজনেরা। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার অর্ণব রিউশা (১৭)। তিনি একই গ্রামের সোহেল রানার ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বজনেরা বলছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ‘এ’ প্লাস পান রিউশা। চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তাঁর। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
স্বজনদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রিউশা।

পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে এসএসসি পাস করেন। এরপর ঢাকার রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যান। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ‘এ’ প্লাস পেয়েছিলেন রিউশা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দেন তিনি। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন। তবে একটিতেও ভর্তির সুযোগ পাননি তিনি।
স্বজনেরা জানান, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন রিউশা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মা মুক্তা খাতুন তাঁর বাবার বাড়িতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া ৯টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল ৬টার দিকে বাড়ির পাশে ডোবায় আগুনে পোড়া লাশ পাওয়া যায়।
রিউশার খালা আইনজীবী রত্না খাতুন বলেন, ‘ও (রিউশা) মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষরক্ষা হলো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৭ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২১ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে