
কুষ্টিয়ার মিরপুরে সরকারি তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে প্রয়োজনীয় নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে অফিসে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি সরানো হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে গতকাল রোববার রাতে উপজেলা ভূমি অফিস, সাবরেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে দুজন ব্যক্তি উপজেলা চত্বরের ভেতরে ঢুকলেও তাঁদের খালি হাতেই বের হতে দেখা গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
সূত্রে জানা গেছে, রাতে তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। দপ্তরের আলমারি ও ড্রয়ারে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। পুরো উপজেলা চত্বর সিসিটিভি ক্যামেরার আওতাধীন ও স্ব-স্ব দপ্তরে নৈশপ্রহরী থাকার পরও এমন চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাত ৩টার দিকে একজন বয়স্ক ও একজন মাঝবয়সী ব্যক্তিকে উপজেলা চত্বরের ভেতরে ঢুকতে দেখা গেছে।
এর আধা ঘণ্টা পরে আবার তাঁরা খালি হাতে বের হয়ে যান। দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে দপ্তরগুলোর ভেতরে ঢুকে শুধু তাঁরা কাগজপত্র তছনছ করে চলে গেছেন। নগদ টাকা, ল্যাপটপসহ অন্যান্য দামি জিনিসপত্র থাকলেও কিছুই নেননি। মুখ ঢাকা থাকায় তাঁদের চেনা যায়নি। কী কারণে এ ঘটনা, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ‘ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে