
কুষ্টিয়ার ভেড়ামারায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। গ্রামটিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তাঁর ভাই কাঁকন। তাঁদের কাছে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি পাওয়া যায়। অস্ত্র জব্দের ঘটনায় রোকন ও কাঁকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল আড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে রোকন ও কাঁকনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।
এদিকে আড়কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদের ছেলে হিমেলের সমর্থকদের গুলিতে স্থানীয় বিএনপির নেতা আব্দুল করিমের সমর্থক ফিরোজ আলী গুলিবিদ্ধ হন। এ সময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপরই বিএনপির নেতা-কর্মীরা একজোট হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তিনটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুরও করা হয়।
এ ঘটনায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ হামলা পূর্বপরিকল্পিত মন্তব্য করে হামলায় অন্যদের সঙ্গে বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের সম্পৃক্ততার অভিযোগ করেন।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, গত ৩০ আগস্ট বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের ওপর হামলা চালায় রাজনৈতিক প্রতিপক্ষ। গতকালও পরিকল্পিতভাবে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সে দায় রোকন ও বিএনপির নেতাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বলেন, আড়কান্দি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শান্ত থাকার আহ্বান জানায়। এ সময় জনরোষের সৃষ্টি হলে উত্তেজিত জনগণ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে