
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের হাওর ও উত্তরাঞ্চলে বন্যা আশ্রয়কেন্দ্র বাড়ানোর পাশাপাশি বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়ে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে।
আজ রোববার কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে দাশের হাটের ছড়া-সংলগ্ন দুই কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দুর্যোগমন্ত্রী বলেন, ‘বিশেষ করে, উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে গত দুই-তিন বছরে বজ্রপাতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। আমরা এসব অঞ্চলে আশ্রয়কেন্দ্র করে দেব এবং সেখানে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করে দেব, যাতে মানুষের প্রাণহানি না ঘটে। আমাদের মন্ত্রণালয় থেকে যেমন বন্যা আশ্রয়কেন্দ্র রয়েছে, সাইক্লোন শেল্টার যেমন রয়েছে, একই আঙ্গিকে এখানে আমরা বজ্র আশ্রয়কেন্দ্র নির্মাণ করব।’
খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী উদ্যোগ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আবার দেশব্যাপী এই কর্মসূচি চালু করা হচ্ছে।’
আসাদুল হাবিব দুলু বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। খালের পানি দিয়ে কৃষকেরা শুকনা মৌসুমে চাষাবাদ করতে পারবেন। খালের দুই ধারে গাছ লাগানো হবে। বনায়ন করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং তা হবে দৃষ্টিনন্দন। শুকনা মৌসুমে পানির স্বল্পতা দূর হবে আর বর্ষায় অতিরিক্ত পানি নির্গমন হবে।
পরে মন্ত্রী সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তব্য দেন। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেল বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু প্রমুখ।
সূত্রে জানা গেছে, চলতি বছরে কুড়িগ্রামের পাঁচটি উপজেলায় ৭ দশমিক ২৩ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৬৪৭ টাকা। এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রায় ৪৩০ জন শ্রমিক উপকারভোগী হবেন বলে জানা গেছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে