
কিশোরগঞ্জের হোসেনপুরে আগুন লেগে ৮ দোকানের মালপত্র পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিষ্টি পট্টি মোড়ে আলাল মিয়ার হোটেল থেকে আগুনের লেলিহান দেখতে পান স্থানীয়রা। তাঁদের চিৎকারে আরও লোকজন জড়ো মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসি, দুইটি হার্ডওয়্যার, দুইটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান।
হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউএনও অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে।

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১০ মিনিট আগে