
বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের ‘আওয়ামী ন্যারেটিভ’ মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনে তারা এই আশঙ্কার কথা জানান।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনের এক বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমানো যাবে না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব মো. ফয়সাল প্রিন্স এবং যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, নুহা, রওজা, মাইশা এবং ওয়ারিয়রস অব জুলাই মুখপাত্রের মানস সরকার উৎস।
সংবাদ সম্মেলনে নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তাঁরা অভিযোগ করেন, গত রোববার একটি অনুষ্ঠানে তিনি নাহিদ ইসলামসহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন।
নেতারা বলেন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধা, তাই তাঁর প্রতি সম্মান জানিয়ে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান তাঁর বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাঁকে কিশোরগঞ্জের ছাত্র-জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে