কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠে পলিথিনে মোড়ানো অবস্থায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় শহরের চণ্ডীবের খান বাড়ি এলাকার সন্তানহীন দম্পতি হেলাল উদ্দিন ও সুখতারা বেগম পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো নবজাতকটিকে দেখতে পান। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ এবং ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নেন।
সুখতারা বেগম বলেন, ‘আমার স্বামী হেলাল উদ্দিন বাইরে গিয়ে বালুর মাঠে পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করতে দেখেন। পরে আমাকে জানালে আমরা দুজন মিলে পলিথিন খুলে দেখি একটি (ছেলে) নবজাতক। তখনো বাচ্চাটি জীবিত ছিল। আমরা তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’
তিনি আরও বলেন, ‘আমরা সন্তানহীন, তাই চেয়েছিলাম বাচ্চাটিকে সুস্থ করে নিজের সন্তানের মতো লালন-পালন করব। কিন্তু শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধরসহ চিকিৎসক ও নার্সরা শিশুটিকে সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা চালান। তবে অবস্থার অবনতি হওয়ায় পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ভৈরব থানাকে অবগত করলে ওসি আতাউর রহমান আকন্দের নির্দেশে এসআই সাখাওয়াত হোসেন হাসপাতালে পৌঁছে নবজাতকের মরদেহ থানায় নিয়ে যান।
সাখাওয়াত হোসেন বলেন, ‘ওসি স্যারের নির্দেশে হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে