আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার পরও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থীর চাপে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে শেষমেশ কষ্টসাধ্য জয় পেয়েছেন চুন্নু। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৬৫৪ ভোট।
চুন্নুর নিকট প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) নাসিমুল হক পেয়েছেন ৪২ হাজার ১৫০ ভোট। অন্য তিন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মাহফুজুল হক পেয়েছেন ৭ হাজার ৭৭০ ভোট, কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গোলাম কবির ভূইয়া পেয়েছেন ১০ হাজার ৯০৯ ভোট, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুবেল মিয়া পেয়েছেন ৮২৬ ভোট।
আজ সোমবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের মুজিবুল হক চুন্নুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, এই আসনটি মূলত আওয়ামী লীগের। সমঝোতায় লাঙ্গলের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। তবে নেত্রীর কথা ছিল স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন নেতা–কর্মীরা। তাই আওয়ামী লীগ থেকে চারজন স্বতন্ত্র প্রার্থী হন।
আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলেন, চার স্বতন্ত্র প্রার্থীর এক হওয়ার কথা ছিল কিন্তু তাঁরা হননি। আর না হওয়ার ফল পেলেন তাঁরা। যদি তিনজন বসে একজনকে সমর্থন দিয়ে দিত তাহলে আজ লাঙ্গল জিততে পারত না। তাঁদের মানসিক দূরত্বের কারণে লাঙ্গল এই আসন থেকে পাস করল। ফলাফল দেখলেই বোঝা যায় যে চুন্নুর জয় পেতে কতটা বেগ পেতে হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির একাধিক নেতা-কর্মী বলেন, চুন্নু সাহেব ওপর দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন, আসলে ভেতরে ভেতরে উনার জনসম্পৃক্ত নেই। এই নির্বাচনে গুটিকয়েক নেতা-কর্মী ছাড়া আর কেউ তাঁর পাশে ছিলেন না। উনি জনগণের সঙ্গে সম্পৃক্ত না বলেই জয় পেতে এত কষ্ট হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে কথা বলতে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে