
খুলনার দাকোপ উপজেলার পাঁচটি মন্দির কমিটির নেতাদের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই নেতারা বলছেন, দুর্গাপূজা আয়োজন ও উদ্যাপন করতে হলে প্রতিটি মন্দির থেকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
গত বুধবার থেকে ডাকযোগে এমন পাঁচটি চিঠি এসেছে দাকোপের মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামে। মন্দিরগুলো হলো সুতারখালী সর্বজনীন দুর্গাপূজা (মাধ্যমিক স্কুলসংলগ্ন), সুতারখালী সর্বজনীন দুর্গাপূজা (পূর্ব পাড়া), রামনগর বীণাপাণি সর্বজনীন দুর্গামন্দির, রামনগর ঠাকুরবাড়ী সর্বজনীন দুর্গামন্দির এবং কালীনগর বাজার সর্বজনীন দুর্গামন্দির। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এতে আতঙ্কিত।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, পাঁচটি মন্দিরের সভাপতি-সম্পাদকদের নামে ডাকযোগে চিঠি এসেছে। এ খবর জেলাব্যাপী ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পূজা উদ্যাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাস বলেন, ‘প্রশাসনের প্রতি আমরা জোর দাবি, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনুন। না হলে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা কোনোভাবেই কাটবে না।’
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘চিঠির কপি আমাদের হাতে এসেছে। মন্দির কমিটি থেকে পাঁচটি লিখিত অভিযোগও করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সেনাবাহিনীও এ নিয়ে মাঠে কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো প্রতিবন্ধকতা রোধ করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে