মনিরামপুরে রোহিতা ইউনিয়নে শূন্য থেকে এক বছর বয়সী শিশুর জন্ম নিবন্ধনের তথ্য সংগ্রহে অবদান রাখায় চার গ্রামপুলিশকে সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্যরা হলেন, মো. আলম হোসেন, মো. রমজান আলী, মো. আমিনুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার সরদার তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
রোহিতা ইউনিয়ন পরিষদ সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয় গ্রাম পুলিশকে নিবন্ধন খাতা দিয়ে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাদের নিজ নিজ ওয়ার্ডে এক বছর বা তার কম বয়সী কতজন শিশু আছে তার তালিকা করতে বলা হয়েছিল। তাঁরা তালিকা করার পাশাপাশি অভিভাবকদের জন্ম সনদ নিতেও উদ্বুদ্ধ করেছেন।
সচিব আরও বলেন, গ্রাম পুলিশদের কথায় সাড়া দিয়ে অনেকে ইতিমধ্যে পরিষদ থেকে সন্তানের জন্ম সনদ সংগ্রহ করেছেন। গ্রাম পুলিশদের ভূমিকার কারণে ইতিমধ্যে রোহিতা ইউনিয়ন পরিষদ জন্ম সনদ দেওয়ার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। সেই কাজে অগ্রণী ভূমিকা রাখায় চার গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।
এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অধীর মণ্ডল, ইউপি সদস্য রেজাউল করিম, মহিতুল ইসলাম, আমিনুল হাসান, খায়রুল ইসলাম, স্থানীয় উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৭ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২১ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে