
খুলনা: চার দিকে থই থই পানি, কিন্তু খাওয়ার পানি নেই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে খুলনা জেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতভিটা, ঘর, পুকুর ও নলকূপ। এতে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি পশু-পাখির সুপেয় পানিরও সংকট দেখা দিয়েছে সুন্দরবনে। খাওয়ার পানি সংগ্রহের জন্য এ অঞ্চলের বাসিন্দাদের যেতে হচ্ছে অনেক দূরে। সুন্দরবনের পশু-পাখিরাও পড়েছে সুপেয় পানির সংকটে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার পাঁচটি ইউনিয়ন, পাইকগাছার একটি, দাকোপের দুটি ও ডুমুরিয়ার একটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।
দশালিয়া গ্রামের নার্গিস আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, নদীর পানিতে আমাদের ঘর–বাড়ি ও পুকুর তলিয়ে গেছে। পুকুরের পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতাম। আর খাবার পানি সংগ্রহ করতাম পাশের বাড়ির নলকূপ থেকে। কিন্তু সেই নলকূপ এখন পানির নিচে। এখন খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে পাশের গ্রাম থেকে।
এ দিকে কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, পানিবন্দী এলাকায় পানির কোনো সংকট নেই। আছে সুপেয় পানির সংকট। সুপেয় পানির সংকটে মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বলেন, পানিবন্দী এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে ইয়াসের প্রভাবে লবণাক্ত পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। ফলে এখানেও দেখা দিয়েছে পশু-পাখির সুপেয় পানির সংকট। তবে বন্যপ্রাণীরা উঁচু স্থানে আশ্রয় নেওয়ায় তাদের মৃত্যু কম হয়েছে বলে জানান বনকর্মীরা।
সুন্দরবন পশ্চিম বিভাগের কর্মকর্তা আবু নাসের মোহসীন হোসেন বলেন, বনের পশ্চিম অংশের ৫৪টি পুকুরের মধ্যে ৫৩ টিতে নোনা পানি ঢুকেছে। ফলে পশুপাখিরাও সুপেয় পানির সংকটে পড়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ভারী বৃষ্টি, জোয়ার ও পানি বৃদ্ধির কারণে পূর্ব সুন্দরবনের ১৯টি জেটি, ছয়টি ট্রলার, দুটি গোলঘর, একটি ফুট রেল, একটি ওয়াচ টাওয়ার, চারটি স্টাফ ব্যারাক, একটি রেস্ট হাউস ও দুটি অফিসের রাস্তার ক্ষতি হয়েছে। অন্যদিকে নয়টি মিঠাপানির পুকুরে লবণাক্ত পানি ঢুকেছে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে