খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় কারাগারে থেকে নির্বাচিত ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম মুক্তি পেয়েছেন। আজ বুধবার খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জোড়া খুনের মামলায় ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি।
এর আগে উচ্চ আদালতের আদেশে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তাকে জামিন দেন। ২০২২ সালে ৪ সেপ্টেম্বর জোড়া খুনের মামলায় দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একই আদালত।
সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট তেরখাদার উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে পহড়ডাঙ্গা গ্রামে হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখ খুন হন। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন দ্বীন ইসলাম। এর মধ্যে ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পাঁচ হাজার ৮৯৬ ভোট পেয়ে ৩য় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শুকুর শেখ নৌকা প্রতীকে পান তিন হাজার ৭৬৯ ভোট।
জামিনে মুক্তির পর চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর তিনি একবার জামিনে মুক্তি পেলেও মামলার রায় ঘোষণার আগে ২০২২ সালের ৩১ আগস্ট জামিন আদেশ বাতিল করে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে ছিলেন তিনি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে