ডুমুরিয়ার চুকনগর বাজারের পশ্চিমে নরনিয়া মাদ্রাসা, হাইস্কুল থেকে শুরু করে পূর্বে মালতিয়া, কাঁঠালতলা বাজার ও উত্তরে ভদ্রানদী কালীবাড়ি। মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলজুড়ে ছিল উদ্বাস্তুরা। ১৯৭১ সালের ২০ মে বেলা ১১টা। সাতক্ষীরা সীমান্তের পাকিস্তানি বাহিনী পাতখোলা (বর্তমান চুকনগর ডিগ্রি কলেজ এলাকা) পৌঁছায়। অতর্কিতে শুরু হয় বর্বর হত্যাযজ্ঞ।
চার-পাঁচ ঘণ্টার মধ্যেই এলাকাটি বধ্যভূমিতে পরিণত হয়। ১০ থেকে ১২ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।
এ ঘটনার সাক্ষী আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামের এরশাদ আলী মোড়ল। তিনি জানান, ওই দিন গণহত্যার পর বিকেল ৪টার দিকে তিনি সেখানে যান। শত শত মৃতদেহের ভেতর তিনি হঠাৎ দেখতে পান দেড় বছরের একটি শিশু। সারা শরীরে রক্তমাখা। মৃত মায়ের স্তন পান করছে। ছুটে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে বাড়ি যান।
এরশাদ আলী মোড়ল পরে শিশুটিকে প্রতিবেশী মান্দার দাস ও মালঞ্চ দাসী দম্পতিকে দত্তক দেন। তাঁরা শিশুটির নাম রাখেন রাজকুমারী ওরফে সুন্দরী দাসী।
১৯৮৪ সালে সুন্দরীর বিয়ে হয় একই এলাকার বাটুল সরকারের সঙ্গে। ১৯৯০ সালে আকস্মিকভাবে মারা যান বাটুল সরকার। সুন্দরীর দুই ছেলে। তাঁদের এখন আলাদা সংসার। মায়ের খোঁজ নেন না। ২০১৬ সালের ডিসেম্বরে ডুমুরিয়ার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
এ খবর জানার পর ডুমুরিয়া শিল্পকলা একাডেমিতে অফিস সহায়ক হিসেবে সুন্দরীকে চাকরির ব্যবস্থা করে দেয় কর্তৃপক্ষ। সুন্দরী এখন স্থানীয় কাঁঠালতলা আবাসন প্রকল্পের সরকারি ঘরে বসবাস করছেন। তিনি কিডনিসহ নানা রোগে আক্রান্ত।
সুন্দরী আক্ষেপের সঙ্গে জানান, ১৫ বছর আগে সরকারের পক্ষ থেকে উপজেলার চুকনগর বাজারে এলাকায় ১১ শতাংশ সরকারি খাসজমি বরাদ্দ পান। সেখানে ডোবা থাকায় অর্থাভাবে ভরাট করা সম্ভব হয়নি। সম্প্রতি ডুমুরিয়ার ইউএনও আবদুল ওয়াদুদ ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন উপজেলার কাঁঠালতলা নদীর পাড়ে আবাসন প্রকল্পের একটি টিনশেডের পাকা ঘর বরাদ্দ দিয়েছেন। সেখানেই থাকছেন সুন্দরী।
সুন্দরী বলেন, ‘এখন আমার খবর কেউ রাখে না। আমি পুরোনো সংবাদ হয়ে গেছি। আমার দুই ছেলে সুমন দাস ও ডেবিট দাস তারাও বেকার। জানুয়ারি থেকে কিডনি, হার্টের সমস্যায় ও কোমরের হাড়ে প্রচণ্ড ব্যথায় অফিসে যেতে পরি না। তাই অফিসে ছেলে সুমন দাস বদলি কাজ করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও আবদুল ওয়াদুদ বলেন, ‘সম্প্রতি সুন্দরীকে আবাসন প্রকল্পে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসাসহ আর্থিক বিষয়ে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে