
নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইকচালক আবু রোহান মোল্যা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৩) ও আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেল ৪টার দিকে ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সিঙ্গিয়া বাজার থেকে দুই যাত্রী নিয়ে মাইজপাড়ার দিকে যান। রাতে বাড়ি ফিরে না আসায় পরদিন সকালে রোহানের বাবা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশে জমি থেকে পুলিশ রোহানের মরদেহ উদ্ধার করে। পরে তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেন। অপর আসামি মো. মাসুদ রানা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে