
বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘চাঁদাবাজ, দখলদার ও মাদক কারবারি যদি আমার দলের নেতা-কর্মীও হয়, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজ থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খুলনা শহরকে শান্তির শহর দেখতে চাই।’
আজ মঙ্গলবার (১০ মার্চ) খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগরীর খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের হুইপ আরও বলেন, সরকারের ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন আজকের এই ফ্যামিলি কার্ড। জুনের বাজেটের পর পরিপূর্ণ আকারে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আল জাহিম (৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান ও আল জাহিম ওই গ্রামের সৌদিপ্রবাসী শামসুল আলমের ছেলে।
৩ মিনিট আগে
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর তোলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দীঘিরপাড়সংলগ্ন বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
রাজধানীর তুরাগ কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধের ঘটনায় এনায়েত উল্লাহ (৩২) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।
৮ মিনিট আগে
রাজধানীর মগবাজারে আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বড় মগবাজার তিনতাঁরা আবাসিক হোটেল থেকে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
১০ মিনিট আগে