
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অনলাইন প্ল্যাটফর্ম ‘কেইউ ইনসাইডার্স’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং চতুর্থ একাডেমিক ভবনের পাশের খালি জায়গায় বিভিন্ন জাতের ফলদ ও ফুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মরণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং ‘কেইউ ইনসাইডার্স’-এর মূল এডমিন আল মামুনসহ এডমিন প্যানেলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৃক্ষরোপণের পর শহীদ মীর মুগ্ধসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে