
খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মহিদুল হক মিঠুর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে রূপসা রেলব্রিজ-সংলগ্ন ওরিয়েন্ট পাওয়ার প্ল্যান্টের (জাবুসা) সামনে নদীর চর থেকে লাশ উদ্ধার করা হয়।
রূপসার নৌ পুলিশের পরিদর্শক আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ৯ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মিঠুন। ওই দিন রাতে তিনি পেশাগত কাজ শেষে রূপসার তালিমপুর গ্রামে বাড়ি ফিরছিলেন। তিনি খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকের অ্যাডমিন অফিসার পদে কর্মরত ছিলেন।
নিহত মিঠু রূপসা উপজেলার তালিমপুর গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে।
সূত্র জানা গেছে, গত রোববার রাতে অফিস করে বাসায় ফিরছিলেন মহিদুল হক মিঠু। রূপসা ঘাটের একটি ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিল। রাত ১১টার দিকে পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে যাওয়া ট্রলারটি পূর্ব প্রান্তে ভেড়ানোর সময় ট্রলার মাঝি খুব স্পিডে চালিয়ে এসে আকস্মিক মোড় নেয়। এতে ঝোঁক সামলাতে না পেরে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায়। তাঁদের অনেকে নদী থেকে উঠতে পারলেও মিঠু তলিয়ে যান। খবর পেয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ি পুলিশ, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী দুই দিন তল্লাশি অভিযান চালিয়ে কোনো সন্ধান পায়নি। আজ দুপুরে লাশ উদ্ধার হলো।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে