
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি বাজার থেকে দুটি ব্যাগ থেকে সেগুলো উদ্ধার করা হয়।
বাজারের পাশেই বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অবস্থিত। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এ কাজ করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ওসি জানান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ করে থাকতে পারে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে