
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম মুন্সী ওরফে মোশারফ হোসেন মুসা (৪৫) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলিজিৎপুর গ্রামের মৃত সামছের মুন্সীর ছেলে। তিনি আগে রেন্ট-এ-কার চালাতেন। পরে নড়াইল-ঢাকা রুটে চলাচলকারী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে সুপারভাইজারের কাজ করতেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গতকাল শুক্রবার রাতে মুসা নড়াইল নতুন বাস টার্মিনালে অবস্থান করেন। আজ ভোরে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। টার্মিনালের লোকজন গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে