
পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদানুবাদকে কেন্দ্র করে খুলনার রূপসায় আন্তজেলার ১১টি রুটে তিন ঘণ্টার জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বাস-মিনিবাস মালিক–শ্রমিকদের সঙ্গে থানা–পুলিশের বৈঠক শেষে বাস চলাচল শুরু হয়।
আজ শনিবার জেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বাসশ্রমিকেরা জানান, হাইওয়ে সড়কে ইজিবাইক মাহিন্দ্রাসহ থ্রি–হুইলার বন্ধের দাবি জানিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তারপরও এসব থ্রি–হুইলার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ অবস্থায় আজ সকাল ৭টার দিকে রহিম নামের এক ব্যক্তি ইজিবাইকে যাত্রী নিয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পৌঁছালে বাসশ্রমিকেরা সেটি আটকে রাখেন। পরে ইজিবাইকচালক রহিম এ বিষয়ে রূপসা থানায় অভিযোগ দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আসেন।
এ সময় শ্রমিকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয় এবং বুলু নামের একজন মোটরশ্রমিককে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন। এতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তেজিত শ্রমিকেরা তখন সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন। পরে খবর পেয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে পৌঁছান এবং থানা–পুলিশের সঙ্গে বাস মালিক সমিতি কার্যালয়ে যৌথ বৈঠক করেন। দীর্ঘ বৈঠক শেষে বেলা ১টার দিকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ শ্রমিকদের শান্ত করে আবার বাস চলাচল শুরু করেন।
এ বিষয়ে পূর্ব রূপসা বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, ইজিবাইক, মাহেন্দ্রার মতো যান মহাসড়কে চলাচল নিষিদ্ধ আছে। এরাই ঝামেলা সৃষ্টি করে। পাশাপাশি কিছু বাসশ্রমিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা না করে হুটহাট গাড়ি চলাচল বন্ধ করে দেন। এটি খুবই দুঃখজনক।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাপ–আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। তবে হুটহাট করে যাতে বাস চলাচল বন্ধ করতে না পারে, সে জন্য ২৩ এপ্রিল আমরা শ্রমিক ইউনিয়নের সঙ্গ আলোচনায় বসব।’
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‘থ্রি–হুইলার ও বাসশ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে একে অপরের ওপর হামলাসহ বিরোধ চলে আসছে। এসব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আমরা পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে পৌঁছাই। পরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সমাধান করা হয়।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে