
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁরা হলেন সোহেল ও রাজু।
দস্যুরা জিম্মিদের ৪০ লাখ টাকায় মুক্তির বিনিময়ে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে বলে জানিয়েছেন রিসোর্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড ও বনরক্ষীরা আজ সারা দিন অপহৃতদের উদ্ধারে অভিযান চালান। কিন্তু রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা যায়নি।
সুন্দরবনে এর আগে জেলে, মাওয়ালি, বাওয়ালি অপহরণের ঘটনা ঘটলেও পর্যটক অপহরণের ঘটনা এটাই প্রথম বলে বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
খুলনা জেলার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আজ রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তাঁরা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকাননে’ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন।
বিকেলে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড় ও চারজন পর্যটক একটি নৌকায় চড়ে রিসোর্ট-সংলগ্ন বনের ছোট খালে ভ্রমণে বের হন।
এ সময় ওই খাল থেকেই নারীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। পরে রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা।
রিসোর্টের মালিকের ছোট ভাই উত্তম বাছাড় বলেন, জিম্মিদের ছেড়ে দিতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।
জানতে চাইলে সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, তিনি অপহরণের বিষয়টি শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত—তা নিশ্চিত করে বলতে পারেননি।
এ ঘটনার পর আজ সারা দিন রিসোর্ট এলাকায় কোনো ট্যুরিস্ট নৌযান বা পর্যটকের যাতায়াত হয়নি। এতে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানতে চাইলে দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা-পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও জনি। দুজনই ঢাকার বাসিন্দা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে