
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। আজ শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মুহাম্মদ মাছুদের দাবিতে তিনি এই প্রতিশ্রুতি দেন।
আইজিপি কুয়েট ক্যাম্পাস ও আশপাশ এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভিসির সঙ্গে আলোচনা করেন। এ সময় ভিসি ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান।
আইজিপি দ্রুত সময়ের মধ্যে ফাঁড়ি স্থাপনের আশ্বাস দিয়ে খুলনা মেট্রোপলিটন কমিশনারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের মহাপরিদর্শক নির্মাণাধীন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার নতুন ভবনের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে