খুলনা নগরীতে খালের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় লবণচরা থানার রূপসা ব্রিজের কাছাকাছি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে শামুক কুড়াতে গিয়ে কয়েক ব্যক্তি রূপসা সেতুর কাছাকাছি এলাকায় খালের ঢালে একজনের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আরও বলেন, আশপাশের লোকজন ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও তদন্ত ব্যুরোর (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। তাঁর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তাঁর মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে