‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রতিটি পুকুর ও উন্মুক্ত জলাশয়কে মাছ চাষের উপযোগী করে তুলতে পারলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। জাতীয় অর্থনীতিতে মৎস্য সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও মৎস্য সেক্টরের প্রবৃদ্ধি উল্লেখ করার মতো। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় খাত হচ্ছে মৎস্য সম্পদ।
উদ্বোধনকালে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নারায়ণ চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ সকালে রায়ের মহলে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
১০ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৩৪ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩৯ মিনিট আগে