খুলনায় চাঁদার দাবিতে সাবেক নৌবাহিনীর সদস্য মো. রুহুল কুদ্দুস রুবেলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে খালিশপুর প্লাটিনাম তৈয়াবা কলোনি ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
আহত নৌবাহিনীর সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে আটক করেছে।
আটক হওয়া দুজন হলেন খালিশপুর ২ নম্বর নেভি গেট এলাকার বাসিন্দা শাহীন ও মো. হৃদয়। তাঁরা সহোদর।
আহত রুবেল বলেন, ‘তৈয়াবা কলোনিতে আমি একটি বাড়ি নির্মাণ করছিলাম। ৭-৮ দিন আগে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে রাজি হইনি। আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে চা খেতে বাড়ির পাশে দোকানে গেলে সেখানে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা চাপাতি দিয়ে ডান পা ও বাঁ হাতে আঘাত করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।’
জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। হামলাকারী হৃদয় ও শাহীনকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ থেকে আটক করা হয়। ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে। এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ অংশে হাঁটছিলেন দুজন। হঠাৎ একজন দূরে একদিকে ইঙ্গিত করে বললেন, ‘দেখ তো, ওইটা পুরোনো মন্দির না?’ অন্যজন ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলেন।’ তাঁদের পেছনে পেছনে গিয়ে দেখা গেল, স্থাপনাটা আসলে ষোলো শতকে নির্মিত টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদ। একসময় ১০ টাকার নোটে যার ছবি ছিল।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় উত্তেজিত জনতা র্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে একটি ইফতার মাহফিল...
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকানের চাবি ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে