
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেছে। পরে তাঁকে গণপিটুনির পর গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।
আটক ব্যক্তির নাম দুর্গা চাকমা (২৫)। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার অধীনে অনেক দিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ এবং চাঁদাবাজি করছেন।
স্থানীয় কয়েকজন জানান, আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে খাগড়াবিল বাজারে দুর্গা চাকমা অস্ত্র নিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছিলেন। এ সময় কয়েকজন লোক তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁরা আরও জানান, দুর্গা চাকমা অনেক দিন ধরে বাজার এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কাজ চালাচ্ছেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, দুর্গা চাকমার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে