খাগড়াছড়ি মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুবি ত্রিপুরা (৩৫) হেডম্যানপাড়ার বাসনা ত্রিপুরার ছেলে। গুলিতে আহত হন সুবির ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০)। মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হেডম্যানপাড়ায় এসে ওত পেতে থেকে এ হামলা চালায়। হামলার পর তারা ভগবানটিলা হয়ে ভারত সীমান্তের শূন্যরেখার দিকে চলে যায়। পরে ঘটনাস্থলে একজনের লাশ এবং আরেকজনকে আহত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এ ছাড়া সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা কপালে জখম হয়েছেন।
অংগ্য মারমা এক বিবৃতিতে এ ঘটনার জন্য রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের সদস্যদের দায়ী করেছেন।
যোগাযোগ করা হলে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে